Premium Harvest Ltd নিয়ে এসেছে জিআই স্বীকৃত নওগাঁর নাগ ফজলি আম। নওগাঁ অঞ্চলের এই জনপ্রিয় আম তার বড় সাইজ, মিষ্টি স্বাদ, রসালো গঠন এবং সুন্দর ঘ্রাণের জন্য পরিচিত। মৌসুমি ফলের মধ্যে নাগ ফজলি আম পরিবার, উপহার কিংবা প্রিমিয়াম আমপ্রেমীদের জন্য একটি চমৎকার পছন্দ।
সম্ভাব্য ডেলিভারি শুরু ৭-১০ই জুন থেকে ইনশাআল্লাহ। আবহাওয়ার উপর নির্ভর করে ডেলিভারি ডেট আগে/পরে হতে পারে। সর্বোচ্চ মানসম্পন্ন নিরাপদ আমই আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। নাকফজলি আম হালকা পাকা বা আধা পাকা অবস্থায় খেতে সবচেয়ে সুস্বাদু। আমরা পরিপক্ক কাঁচা আম সরবরাহ করি। পরিবহণের সময় কিছু আম পাকা বা আধা পাকা হতে পারে। এই আম কাঁচা অবস্থায়ও কাঁচামিঠা স্বাদের হয়। আম খুব বেশি পাকিয়ে বা নরম করে খাওয়া যাবে না।
আমাদের নাগ ফজলি আম নওগাঁ অঞ্চলের নির্ভরযোগ্য বাগান থেকে সংগ্রহ করা হয়। প্রতিটি আম প্রাকৃতিকভাবে পরিপক্ক হওয়ার পর যত্নসহকারে বাছাই, প্যাকেজিং এবং ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। কোনো কার্বাইড, ফরমালিন বা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না।
Premium Harvest Ltd সবসময় গ্রাহকের কাছে তাজা, নিরাপদ ও মানসম্মত মৌসুমি ফল পৌঁছে দিতে কাজ করে।
💰 নাগ ফজলি আমের মূল্য প্রতি কেজি — ৳৮০
📦 প্যাকিং ও ডেলিভারি চার্জসহ প্যাকেজ:
- ৫ কেজি — ৳ ৬০০
- ১২ কেজি — ৳ ১,৪৪০
- ২২ কেজি — ৳ ২৬৪০
কেন Premium Harvest Ltd-এর নাগ ফজলি আম বেছে নেবেন?
✅ জিআই স্বীকৃত নওগাঁর নাগ ফজলি আম
✅ নওগাঁ অঞ্চলের প্রিমিয়াম মানের আম
✅ প্রাকৃতিকভাবে পাকা
✅ ফরমালিন ও ক্ষতিকর কেমিক্যাল মুক্ত
✅ মিষ্টি, রসালো ও সুস্বাদু
✅ বড় সাইজের মৌসুমি আম
✅ যত্নসহকারে প্যাকেজিং
✅ সারাদেশে কুরিয়ার ডেলিভারি সুবিধা
অর্ডার কনফার্মেশন:
অর্ডার কনফার্ম করতে কমপক্ষে ৫০% এডভান্স পেমেন্ট করতে হবে। বাকি টাকা ডেলিভারির সময় পরিশোধ করা যাবে।
ডেলিভারি সিস্টেম:
Premium Harvest Ltd স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে সারাদেশে ডেলিভারি করে থাকে। জেলা/উপজেলা শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি এবং এর বাইরে কুরিয়ার পয়েন্ট ডেলিভারির ব্যবস্থা রয়েছে।



